খেলোয়াড় হিসেবে অধ্যায় শেষ হয়েছে অনেক আগেই। এখন নিজেকে গড়ে তুলছেন কোচ হিসেবে। সেই পথচলায় নতুন একটি অর্জন যোগ করলেন বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি।রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই জানিয়েছেন ইমরুল। ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ)-এর অধীনে পরিচালিত এই কোর্স শেষ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এই সুযোগ করে দেওয়ার জন্য দুই প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।ইমরুলের মতে, কোর্সটি তার কোচ...