নতুন নিয়োগ পাওয়া সার ডিলারদের বিষয়ে গোয়েন্দা সদস্যরা তদন্ত করছেন। তদন্তে কোনো অসংগতি পাওয়া গেলে নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রোকন উদ্দিন বাবুল।আজ বুধবার বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার কুমড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।রোকন উদ্দিন বাবুল বলেন, ‘সার ও ডিলার নিয়ে নানা অভিযোগ শ...