লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বলেছেন, আপনারা নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। ধর্ম পালনের অধিকার রাষ্ট্রীয় অধিকার। পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।আজ শুক্রবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদের হলরুমে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৭৩টি মন্দিরের মধ্যে সরকারি সহায়তার চাল এবং ব্যক্তিগত অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।...