কিশোরগঞ্জ জেলা পুলিশের ড্রাইভার কনস্টেবল ওসমান গনির ডোপ টেস্টে পজিটিভ আসায় তাকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এবং ঘটনার বিস্তারিত তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ। তবে তাকে স্থায়ী নাকি সাময়িক বরখাস্ত করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান। বরখাস্ত হওয়া ওসমান গনি ঢাকার ধামরাই উপজেলার সাহাবেলীশ্বর এলাকার আবদুল কুদ্দুছের ছেলে। জানা যায়, বেশ কিছুদিন ধরে ওসমান গ...