গান কথামালা ও নৃত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদ।কবির প্রয়াণ দিবস বাইশে শ্রাবণ স্মরণে ‘একতারা ও রবীন্দ্র বীনা’ শীর্ষক এই অনুষ্ঠানটি হয় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তন চট্টগ্রামে।শরতের স্নিগ্ধ সন্ধ্যায় বাংলার লোকজ বাউল সুর ও ভাবধারায় অনুপ্রাণিত রবীন্দ্র সংগীত ও বাউল গানের এক অনন্য মেলবন্ধনে মুখরিত হয়ে উঠেছে অনুষ্ঠান প্রাঙ্গণ।
কথামালায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল দর্শনের মূল ভিত্তি হলো মানবতাবাদ, অসা...