লক্ষ্মীপুরে এক যুবলীগ নেতাকে ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে অপহরণের অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের বালিকা বিদ্যানিকেতন এলাকা থেকে তাকে আটক করা হয়। একই ঘটনায় অপহৃত যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলালকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ জানায়, মঙ্গলবার রাতে শহরের ঝুমুর মোড়ে একটি বাস থেকে মেজবাহ উদ্দিন হেলালকে নামিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে...