যুক্তরাষ্ট্র ভ্রমণ বয়কট করছেন কানাডিয়ানরা। ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচনের পর তার নীতি ও কানাডাবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ অনেকেই। তাই যুক্তরাষ্ট্র ভ্রমণ থেকে দূরে থাকছেন তারা।কেউ যুক্তরাষ্ট্রের বদলে ঘুরছেন নিজের দেশেই। কেউ আবার বেছে নিচ্ছেন ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিভিন্ন গন্তব্য। দুই দেশের সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি শুল্কনীতি ও যুক্তরাষ্ট্রের প্রতি বাড়তে থাকা অনাগ্রহও এই সিদ্ধান্তে প্রভাব ফেলছে। ফলে কানাডীয় পর্যটকদের ভ্রমণের তালিকা থেকে ধীরে ধীরে বাদ পড়ছে যুক্তরাষ্ট...