চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহিন হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনজন।আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।নিহত শাহিন উপজেলার চিৎলা গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে। আহতরা হলেন, সদর উপজেলার সিনেমা হল পাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি আহমেদ (৪২), বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ হোসেন (৩২) ও দামুড়হুদা উপজেলার মন্দির পাড়ার রবিন আলির ছেলে নিষ্কলঙ্ক (৪০)। জনি ও ফিরোজ দামুড়হুদা উপজেল...