ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মো. ইউনুস। আগামী পাঁচ বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন। গত ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৪৪তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে মনোনীত করা হয়। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মো. ইউনুস বর্তমানে ইউনুস গ্রুপের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার দীর্ঘ অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক উৎকর্ষে গুরুত্বপূর্ণ ভ...