যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে
যুদ্ধের মধ্যে প্রতিরক্ষা শিল্প পুনর্গঠন ও সামরিক সক্ষমতা বাড়ানোর দায়িত্ব
পেয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি কেতাবচি। ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র, মহাকাশ প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম উৎপাদনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন
এই প্রকৌশলীকে রবিবার দেশটির পার্লামেন্টে
অনুমোদন দেওয়া হয়েছে। তার নিয়োগের পক্ষে ভোট দিয়েছেন ২৩৭ জন আইনপ্রণেতা, বিপক্ষে
ছিলেন ১৫ জন।
আলজাজিরার প্রতিবেদন বলছে, ৬৮ বছরের
আখলাঘি এমন এক সময়ে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নিলেন, যখন যুক্ত...