ভবিষ্যৎ নির্ধারক এক মুহূর্তের মুখোমুখি ইরানের ইসলামী প্রজাতন্ত্র। এ ভবিষ্যৎ শুধু ইরানের জন্যেই নয়, মুসলিম বিশ্বের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা ইরানের সম্ভাব্য পতন শুধু একটি রাষ্ট্রের সরকার পরিবর্তনের ঘটনা হবে না। এটি মুসলিম বিশ্বের রাজনৈতিক, সাম্প্রদায়িক ও ভূ-রাজনৈতিক কাঠামোয় গভীর পুনর্বিন্যাসের সূচন...