উগান্ডার জনপ্রিয় নৃত্যদল ‘গেটো কিডস’-এর শিশুদের সঙ্গে নেচে সামাজিক মাধ্যমে নজর কেড়েছেন অভিনেত্রী ভাগ্যশ্রী বরসে। একসঙ্গে নাচের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ভিডিওটির সঙ্গে অভিনেত্রীর দেওয়া ক্যাপশনও ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।ভিডিওতে ভাগ্যশ্রীকে ‘গেটো কিডস’-এর সদস্যদের সঙ্গে নাচতে দেখা যায়। তার অভিনীত তেলুগু সিনেমা ‘মিস্টার বচ্চন’-এর ‘নাল্লাঞ্চু তেল্লাচিরা’ গানের তালে নাচেন তারা।ভিডিওটি শেয়ার করে ভাগ্যশ্রী লিখেছেন, ‘এই শিশুরা আমার হৃদয় জয় করে নিয়েছে!’ সঙ্গে জুড়ে দিয়েছেন ‘অপার...