দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী মাহি বিজ। রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর ঘরে সহপ্রতিযোগীদের সঙ্গে কথোপকথনে প্রেম ও ডেটিং নিয়ে প্রশ্নের মুখে পড়েন তিনি। এ সময় তার উত্তর ও লাজুক হাসি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।ভারতীয় সংবাদমাধ্যমের ২১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ‘বিগ বস ২০’-এর সহপ্রতিযোগী কাজী তৌকির মাহিকে প্রশ্ন করেন, এখন কেউ তাকে প্রেমের প্রস্তাব দিতে কিংবা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন কি না।জবাবে মাহি বলেন,...