দেশের শেয়ারবাজারে কর্মরত বিভিন্ন মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিদ্যমান আইন-কানুন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা দিতে প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের উদ্যোগে ২১, ২৩, ২৫ ও ২৮ জুন এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চারটি ব্যাচে মোট ২০৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।রবিবার বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসইসি জানিয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণকা...