উপমহাদেশের কন্ডিশনে স্পিনের চ্যালেঞ্জ মোকাবিলায় আগে থেকেই প্রস্তুতি নিতে চায় ইংল্যান্ড। তবে আগামী বছরের বাংলাদেশ সফরে শুধু স্পিন নয়, স্বাগতিকদের পেস আক্রমণ নিয়েও সতর্ক ইংলিশরা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসার কথা তাদের। সেই সফর সামনে রেখে দলের বোলিং বিভাগ ও ভারসাম্য নিয়ে নতুন করে পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক মার্কাস নর্থ জানিয়েছেন, বাংলাদেশের মাটিতে কঠিন পরীক্ষার মুখে পড়...