মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় চার প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে অবিলম্বে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ল্যাব পরীক্ষায় এসব পণ্যে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি ও নির্ধারিত উপাদানের ঘাটতি ধরা পড়েছে।আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, ভোক্তা সুরক্ষা ও জনস্বার্থ বিবেচনায় এসব ক্ষতিকর পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন...