ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকা না দেওয়ায় এক নারীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।শুক্রবার সকালে ঘটনাটি ঘটে উপজেলার শ্যামকুড় দক্ষিণপাড়া এলাকায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।নিহত নারীর নাম ছকের বানু (৫০)। অভিযুক্ত ছেলের নাম একলাছ হোসেন। তিনি শ্যামকুড় গ্রামের জেবের মন্ডলের ছেলে।এসব তথ্য নিশ্চিত করেছেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান।তিনি জানান, একলাছ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকা জোগাড় করতে তি...