দেশের অন্যতম বৃহৎ সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামার বাগেরহাটের ফকিরহাটে। ৯৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ খামারে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ২৮০টি মহিষ রয়েছে। এর মধ্যে ৪৪টি মহিষ থেকে প্রতিদিন গড়ে ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। উন্নত জাতের মহিষের প্রজনন, বাছুর উৎপাদন ও বিতরণের মাধ্যমে দেশের মহিষ খাতের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতষ্ঠানটি। তবে গুরুত্বপূর্ণ এ খামারে অনুমোদিত ৫২টি পদের মধ্যে ৪২টিই দীর্ঘদিন ধরে শূন্য। রাজস্ব খাতে কর্মরত আছেন মাত্র ১০ কর্মকর্তা-কর্মচারী।সবচেয়ে বড় সংকট—প্রতিষ্ঠার প...