‘প্রেমালু’ সিনেমার মাধ্যমে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী মমিথা বাইজু। ক্যারিয়ারের দুর্দান্ত এক সময় পার করছেন তিনি। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে খুব অল্প সময়েই দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন এই তরুণী তারকা। সম্প্রতি বক্স অফিসে তার একের পর এক ছবি গড়েছে নতুন ইতিহাস।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘সিনইউলাগম’ এর এক প্রতিবেদন অনুযায়ী, মমিথা বাইজু অভিনীত সর্বশেষ পাঁচটি সিনেমা বক্স অফিসে যৌথভাবে ১,০০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। যা একাধিক দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি...