নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের বিরুদ্ধে প্রাইভেট ও কোচিং বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ কারণে শিক্ষকরা নিয়মিত ক্লাস না করায় শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান কমে যাচ্ছে।বাধ্যতামূলক প্রাইভেট কোচিং বাণিজ্যের বিষয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী ও অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান চলে। বিগত সময়ে এই স্কুলে প্রায় ২ হাজার ৭০০ শিক্ষার্থী থাকলেও বর্তমানে তা কমে...