সাতক্ষীরার তালায় ভুল অস্ত্রোপচারের অভিযোগে সাধন বিশ্বাস (৪৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় তালা সার্জিক্যাল ক্লিনিক সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্লিনিকের সামনে বিক্ষোভ করেছেন রোগীর স্বজন ও স্থানীয়রা। ক্লিনিক ভাঙচুরের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠলেও পুলিশ বলছে, কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে তালা মেলাবাজার এলাকায় অবস্থিত তালা সার্জিক্যাল ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।মৃত সাধন বিশ্বাস খুলনা জেলার পাইকগাছার মাহামুদকাটি গ্...