ভাষা সৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে তার মেয়ে ও সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমার বাবার মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসে না।আজ বুধবার বাদ আছর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শাহবাজপুর ২য় গেইট এলাকায় রুমিন ফারহানার বাসভবনের সামনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা বলেছেন তিনি।নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক অলি আহাদের মেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রধান অতিথির বক্তব্যে রুমি...