পুরনো পায়ের ব্যথা সারাতে আকুপাংচার করাতে গিয়ে ভয়াবহ বিপদের মুখে পড়েছেন রাশিয়ার এক প্রবীণ নারী। চিকিৎসার পর ব্যথা কমার বদলে তা এতটাই বেড়ে যায় যে, হাঁটাচলাই প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়া হলে এক্স-রে রিপোর্টে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য— তার পায়ের ভেতরে আটকে রয়েছে অন্তত ১০টি ভাঙা আকুপাংচার সুচ।রাশিয়ার সাইবেরীয় অঞ্চলের ক্রাসনোয়ার্স্ক শহরের ওই নারী দীর্ঘদিনের পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে এক পরিচিত আকুপাংচারিস্টের শরণাপন্ন হন। কিন্তু প্রথম সেশন শেষ হওয়ার পরই শুরু হয় তীব্র যন্ত্রণা। ব্যথা...