জাপানে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছেই। দেশটিতে এবার শতবর্ষী মানুষের সংখ্যা রেকর্ড ১ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে কমছে জন্মহার ও তরুণ জনগোষ্ঠী। ফলে জনসংখ্যার ভারসাম্য নিয়ে নতুন সংকটে পড়ছে দেশটি।জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা এখন ১ লাখ ৭ হাজার ৬৭৭। গত বছরের তুলনায় এ সংখ্যা বেড়েছে ৭ হাজার ৯১৪ জন। এ নিয়ে টানা ৫৬ বছর দেশটিতে শতবর্ষী মানুষের সংখ্যা বাড়ল। তাদের প্রায় ৮৮ শতাংশই নারী।জাপানের স্বাস্থ্যমন্ত্রী কেনিচিরো উয়েনো বলেছেন, দীর্ঘায়ু জাপানের একট...