বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে আগামী ১২ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর নতুন এ দিন ধার্য করেন। এদিন মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের ধার্য ছিল। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি। তবে প্রতিবেদন না আসায় আগামী ১২ আগস্ট নতুন দিন ধার্য করা হয়। এই মামলায় একমাত্র আসামি বুশরা জামিনে রয়েছেন।মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সা...