বুড়িমারী স্থলবন্দরসহ লালমনিরহাটের সঙ্গে রংপুরের যোগাযোগ সহজ করতে তিস্তা নদীর ওপর ১৫৩ কোটি টাকা ব্যয়ে সেতু এবং সড়ক নির্মাণ করা হলেও, তা তেমন কোনো কাজে আসছে না। এই সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় বুড়িমারী থেকে ৫০ কিলোমিটার বেশি ঘুরে রংপুর হয়ে চলাচল করছে ট্রাকসহ বিভিন্ন ভারী যানবাহন। এতে ব্যয় হচ্ছে অতিরিক্ত টাকা ও সময়।
বুড়িমারী স্থলবন্দরসহ লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার সঙ্গে যোগাযোগব্যবস্থার উন্নয়নে তিস্তা নদীর ওপর দ্বিতীয় তিস্তা সেতু নির্মাণ করা...