টাঙ্গাইলের নাগরপুর
উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে টিউবওয়েলের পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন ৩৩
শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
মঙ্গলবার (২৩ জুন) সকালের
ঘটনা এটি। অসুস্থদের মধ্যে যাদের অবস্থা গুরুতর, তাদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো
হয়েছে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে।
ঘটনার কারণ অনুসন্ধানে
পানির নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট টিউবওয়েলের ব্যবহার
সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে,
সকালে ঝালমুড়ি খাওয়ার পর বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি খা...