২০২৬ ফিফা বিশ্বকাপে মাঠের লড়াই যতটা আলোচনায় ছিল, ততটাই আলোচনায় ছিল মাঠের বাইরের গুজব ও বিভ্রান্তিকর তথ্য। পুরো আসর জুড়ে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে রানার্সআপ আর্জেন্টিনাকে ঘিরে। খেলোয়াড়দের মধ্যে গুজবের শীর্ষে ছিলেন লিওনেল মেসি। তার পাশাপাশি লামিন ইয়ামাল, নেইমার জুনিয়র ও ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়েও ব্যাপক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে।ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের বিশ্লেষণে উঠে এসেছে, বিশ্বকাপকে কেন্দ্র করে মোট ১১৩টি ভুল বা বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫২টিই ছিল আর্...