ঘন কুয়াশায় কোনো গোরস্তানে রহস্যভেদের জন্য হানা দেওয়া,
কোনো পুরনো দুর্গ বা দালান ঘিরে অস্বাভাবিক কাণ্ড কিংবা সাগরের কোনো দুর্গম দ্বীপে
গুপ্তধনের সন্ধানে অভিযান— বাংলা কিশোর সাহিত্যে এক নতুন দরজা খুলে যায় তাদের মাধ্যমে।
বিংশ শতাব্দীর আশির দশকের মাঝামাঝি আগস্টের এক শুভলগ্নে কাজী আনোয়ার হোসেন পরিচালিত
প্রকাশনীর হাত ধরে শুরু হয় এক অদম্য অ্যাডভেঞ্চার যাত্রা। বিশিষ্ট এক লেখকের জাদুকরী
কলমে রূপ নেওয়া এই কালজয়ী চরিত্রগুলো ঘিরে জন্ম নেওয়া কাহিনি চার দশক ধরে তরুণ মনকে
তীব্র কৌতূহল ও মগজের তীক্ষ্ণ খেল...