ডিজিটাল যুগে বদলে গেছে জালিয়াতির ধরন। কঠোর নিরাপত্তা আর বায়োমেট্রিকের প্রযুক্তিকেও বুড়ো আঙুল দেখাচ্ছে পাচারকারীরা। গড়ে উঠেছে এক ভয়ংকর চক্র। তাদের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে, অন্যের ভিসায় বিদেশে পাড়ি জমাচ্ছেন অপরাধীরা। এমনই এক প্রতারণার শিকার শরীয়তপুরের ভেদরগঞ্জের তামান্না বেগম।
তামান্না ও তার ১৪ বছর বয়সী ছেলে জামাল আহমেদের (আসল নাম নয়) পাসপোর্টে থাকা ইতালির ভিসা ব্যবহার করে প্রিয়াঙ্কা সরকার (৩২) ও আশরাফুল কাজী (১৫) নামে দুজনকে ইতালি পাঠানোর ব্যবস্থা করেছিল মানব পাচারকারী...