বিগ বস-এর ঘর মানেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা। এই ঘরে ঢুকলেই ব্যক্তিগত জীবন নিয়ে নানা অজানা কথা সামনে আসে। এবারও তার ব্যতিক্রম নয়। ‘বিগ বস ২০’-এর নতুন প্রোমো ঘিরে এরইমধ্যেই আলোচনায় পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। প্রোমোয় তাকে আবেগপ্রবণ অবস্থায় দেখা গেছে। সম্পর্ক এবং হৃদয়ভাঙার প্রসঙ্গ উঠতেই চোখে পানি চলে আসে তার।ইশা রিখি নামটি দর্শকদের কাছে নতুন নয়। তবে এবার তার ব্যক্তিগত জীবনই যেন হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রে। জনপ্রিয় র্যাপার বাদশাহর সঙ্গে তার সম্পর্ক এবং পরবর্তী বিচ্ছেদ নিয়ে অতীতে কম আলোচনা হয়নি।...