বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন থেকে সহ-সভাপতির দায়িত্ব পালনকারী এবং সিলেটের বিশিষ্ট সংবাদপত্র এজেন্ট ইসমাইল আর নেই। কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মো. আইয়ুব খান ও সাধারণ সম...