শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সামার-২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা ৪০ মিনিট পর্যন্ত বিভিন্ন বিভাগ ধাপে ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করে। ইংরেজি ও অর্থনীতি বিভাগের পরীক্ষার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়।পরে পর্যায়ক্রমে রাষ্ট্রবিজ্ঞান, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ই...