প্রতিদিনের মতো সেদিন দুপুরেও মাঠে কাজ করছিলেন তিন ভাই-বোন। হয়তো দিনের কাজ শেষে একসঙ্গেই ঘরে ফেরার কথা ছিল তাদের।কিন্তু শাবকের মৃত্যুর পর আরও হিংস্র হয়ে ওঠা মা ভালুকের হামলায় মুহূর্তেই বদলে যায় সবকিছু। হামলায় ভাই ও এক বোন প্রাণ হারান। আহত হন আরেক বোন। ভারতের ছত্তিশগড়ের এই ঘটনায় শোকের পাশাপাশি ছড়িয়ে পড়েছে আতঙ্কও।বুধবার দুপুরে ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের কাঁকের জেলার নারহারপুর বনাঞ্চলের লারগাঁও মার্কাটোলা গ্রামে।বন বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন ভাই-বোন একটি মাঠে কাজ করছিলেন। এ সময় একটি বন্য ভালুক ত...