প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ‘বদর চুক্তি’ সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। বুধবার দোহায় দেশ চারটি এ চুক্তি সই করেছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পারস্পরিক সহযোগিতা আরও গভীর করা এবং অংশীদারত্ব উন্নয়নের আগ্রহের অংশ হিসেবে দেশগুলো ‘বদর সমঝোতা স্মারক’ সই করেছে।মন্ত্রণালয় বলেছে, অর্থনৈতিক দিক থেকেও এ চুক্তির যথেষ্ট গুরুত্ব রয়েছে। সামরিক সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সামরিক প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে যৌথ উদ্...