বংশাল মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লেগেছে। আজ রবিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টা ৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।প্রত্যক্ষদর্শীরা বলেন, মুকিমবাজারে একটি ছয়তলা ভবনের দ্বিতীয়তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের কয়েকটি ইউনিট সেখানে ছুট...