হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করতে চালু করা হয়েছে ফ্রি শাটল সার্ভিস। আজ বুধবার দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন বিমানবন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।উদ্বোধনী অনুষ্ঠানে রাগীব সামাদ বললেন, ‘বিমানবন্দরে আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের ভেতরে সহজ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অর্থায়নে চালু হওয়া এই ফ্রি শাটল বাস বিমানবন্দ...