আমার শুরুর দিনগুলোতে পুঁজির বেশ সংকট ছিল। ভালো মানের উপকরণ কিনতে যে পরিমাণ বিনিয়োগের প্রয়োজন, তা আমার পক্ষে করা সম্ভব ছিল না। এ ছাড়া আমাদের ফ্যাশনশিল্পে দেশীয় পণ্যের প্রতি ক্রেতাদের পূর্ণ আস্থা অর্জন করাও একটি বড় চ্যালেঞ্জ। বিদেশে অনেক ক্রেতাই স্থানীয় পণ্যের প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করেন; কিন্তু আমাদের দেশের বাজারে দেশীয় পণ্যের প্রতি সেই আস্থা তৈরি করতে বেশ লড়াই করতে হয়।
১০-১২ বছরের পথচলায় আমি দেখেছি, বাংলাদেশে নতুনদের জন্য ফ্যাশন ডিজাইনিংয়ে টিকে থাকা এবং নিজের অবস্থান তৈরি করা বেশ কঠিন। নতুন উদ্...