বিষ্ফোরক দ্রব্যসহ তিন মামলায় ফেনী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানকে কারাগারে পাঠালেন বিচারক। আজ মঙ্গলবার বিকেলে তিনি ফেনীর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্রের বরাত দিয়ে ফেনী জেলা জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলছিলেন, মাহমুদুল হাসানের বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি মামলা। এরমধ্যে বিষ্ফোরক আইনে দুটি মামলা। এর আগে তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিন মেয়াদ শেষ হলে আজ আদালতে হাজির হয়ে জামিন প্রা...