গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে হাঁটুপানি জমেছে। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা ও পানি নিষ্কাশনে বাধার কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা।সরেজমিন দেখা যায়, হাসপাতালের পুরনো ভবনের প্রধান ফটকসহ নিচতলার বিভিন্ন স্থানে পানি জমে গেছে। জরুরি বিভাগে আসা অনেক রোগীকে নোংরা পানি মাড়িয়ে হাসপাতালে প্রবেশ করতে হচ্ছে। এতে রোগীদের পাশাপাশি স্বজনদেরও ভোগান্তি বেড়েছে।রোগীর স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের ভেতরে নোংরা ও দূষিত পানি জমে থাকায় র...