গ্রাহকদের চিকিৎসাসংক্রান্ত ভ্রমণ সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় ব্যাংকের কার্ডধারী, গ্রাহক ও কর্মীরা ভারত, থাইল্যান্ড ও চীনে বিশেষ চিকিৎসাসেবা পাবেন। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন মিডল্যান্ড ব্যাংকের ডিএমডি মো. জাহিদ হোসেন এবং প্ল্যান মেডি ট্রিপের এমডি ফ্লোরা নাজনীন। অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আবেদ-উর-রহমান, মো. জুবায়েদ উর রহমান ও মো. রাশাদুল আনোয়ার এবং প্ল্...