রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ইয়াসিন
(৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মো. ইমরান (২৬) নামের আরও এক পথচারী গুরুতর
আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এ
মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় ও হাসপাতাল সূত্র বলছে, শুক্রবার সন্ধ্যায় কুড়িল
বিশ্বরোড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন পথচারীরা। এ সময় একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের
সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইয়াসিন ও ইমরান নামের দুই পথচারী রা...