পাবনায় বর্ষার পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনা।নিহত শিশুরা হলো দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা সবাই স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল। খালিদ ও আফিয়া আপন ভাই-বোন।স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের নিচু জমিতে জমে থাকা বর্ষার পানিতে গোসল...