সড়ক, পরিবহন
ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিষিদ্ধ সংগঠন আড়ালে থেকে অস্তিত্ব জানান দেওয়ার
চেষ্টা করলেও সফল হবে না।
আজ বৃহস্পতিবার
নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর উড়াল সড়কের কাজ পরিদর্শন শেষে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত
আওয়ামী লীগকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।
রবিউল আলমের
ভাষ্যে, আড়ালে নিষিদ্ধ সংগঠন অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। তবে উপস্থিতির জানান
দিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দিতে তারা পারবে না। তাদের কার্যক্রম নিষিদ্ধ। তাদের দেখার
জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে।
২০২৪ সালে
ছাত্র-জনতার অভ্...