শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায়। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত দুই ভাই।অভিযুক্তরা হলেন ওই এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী।অভিযুক্তদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা চাইতেন। টাকা না দিলে...