নওগাঁর নিয়ামতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা।মঙ্গলবার (২০ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিশো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ক্ষতিগ্রস্ত দোকান মালিকেরা হলেন মুদিখানা ব্যবসায়ী মো. রাকিবুল ইসলাম, মো. রিয়াজ উদ্দিন ও মো. এনামুল হক এবং কীটনাশক ব্যবসায়ী মো. সালমান শাহ।
আরও পড়...