ফরিদপুরে একটি বাড়ির কাঁচা টয়লেটের স্ল্যাবের নিচ থেকে বস্তাবন্দি এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে মধুখালীর ৬ নম্বর ওয়ার্ডের শ্রীপুর কর্মকারপাড়া থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ তদন্ত করেছে পুলিশ।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মারুফ হাসান বলেছেন, ‘পুলিশ কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত...