ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাসকামরায় ডেকে মারধরের অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের বিচারক সোহেল রানার বিরুদ্ধে। গাড়িচালক বাচ্চুর অভিযোগ, পূর্বের ক্ষোভের জেরে রবিবার সকালে তাকে খাসকামরায় ডেকে চোখে ঘুষি ও কানের ওপর থাপ্পড় মারা হয়।তবে অভিযোগটি সঠিক নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের কর্মকর্তারা। বিচারকের বরাত দিয়ে ট্রাইব্যুনালের কর্মকর্তা ইশতিয়াক হোসেন জনি বলেন, বেশ কিছুদিন ধরে বাচ্চু বিচারকের গাড়ি পরিষ্কার করছিলেন না। এ বিষয়ে জানতে তাকে খাসকা...