পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়নে ফজরের সুন্নত নামাজ আদায়রত অবস্থায় সেজদায় গিয়ে মৃত্যুবরণ করেছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ। সোমবার ভোরে শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় মুসল্লিরা জানিয়েছেন, ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায় যান হাফেজ আতাউল্লাহ। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি সেজদা থেকে না ওঠায় মুসল্লিরা কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার মাওলানা আব্দুস সালামের একমাত্র ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়...