নাটোরের বনপাড়ায় নাইট্রোজেনবাহী একটি ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ট্যাংকার থেকে তরল নাইট্রোজেন বের হয়ে সাদা ধোঁয়ায় আশপাশে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।আজ মঙ্গলবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকায় নাইট্রোজেনবাহী ট্রাকটি পৌঁছালে বিকট শব্দে ট্যাংকার ছিদ্র হয়ে যায়। মুহূর্তেই ছ...